বাংলাদেশ ইউনিভার্সিটির তড়িত্ প্রকৌশল বিভাগ গতকাল বৃহস্পতিবার ‘ইঞ্জিনিয়ারিং ইনোভেশন’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী সেমিনারের আয়োজন করে। প্রধান বক্তা হিসেবে সেমিনারে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগের উপদেষ্টা ও বুয়েটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলিমুল হক খান এবং প্রভাষক ড. মো. মুহিবুল্লাহ বক্তব্য দেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম আলী ফকির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন তড়িত্ প্রকৌশল বিভাগের প্রধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমামউদ্দিন। —প্রেস বিজ্ঞপ্তি
