ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাক্তন ছাত্রদের সংগঠন সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নতুন নির্বাহী পরিষদ গঠন আগামী ১৬ মে শুক্রবার বিকাল ৪টায় ঢাকায় ৬৩, নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশনের সকল নিবন্ধিত সদস্যদের এ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
