এশিয়ান ইনডোর হকি
স্পোর্টস রিপোর্টার
এশিয়ান ইনডোর হকিতে বাংলাদেশের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান এবং ফিলিপাইন বাংলাদেশের প্রতিপক্ষ। ১৫-২২ জুলাই থাইল্যান্ডে এশিয়ান ইনডোর হকির আসর। এর আগেও হয়েছে ইনডোর হকি। বাংলাদেশ এই প্রথম খেলছে।
এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্টে ভালো ফল করার জন্য বাংলাদেশ হকি ফেডারেশন কোমর বেঁধে নেমেছে। দায়িত্ব নেওয়ার পর হতেই নবনির্বাচিত কমিটি এশিয়ান ইনডোর হকিতে খেলতে যাওয়ার আগে ভালো মানের কোচ আনার চেষ্টা করছে। এরই মধ্যে পোল্যান্ড হতে কোচ আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। পোল্যান্ড জাতীয় হকি দলে খেলেছেন ম্যাকেইজ মাসুসজিন্সকিকে আগামী ২৮ মে ঢাকায় আসতে বলা হয়েছে। হকি ফেডারেশন চাইছে সেপ্টেম্বরে থাইল্যান্ড গিয়ে ১৫ দিনের ক্যাম্প করবে।
