এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, পুরো বিশ্বকাপেই কোনো খেলোয়াড়ের সঙ্গে তার স্ত্রী বা পরিবারের সদস্য কেউ থাকতে পারবে না। একদিনের মাথায় সেই অবস্থান থেকে সরে এসেছে পিসিবি। তারা জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে পরিবারের সদস্যদের নিজেদের কাছে রাখতে পারবেন খেলোয়াড়রা। ১২ জুন টনটনে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। এর আগে পিসিবি অবশ্য বলে রেখেছিল, কোনো খেলোয়াড়ের পরিবারের সদস্য ইংল্যান্ডে থাকতে চাইলে তার খরচ বহন করতে হবে ওই খেলোয়াড়কেই। কিন্তু বিশেষ কারণে হারিস সোহেল ও আসিফ আলীকে পরিবার সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানি খেলোয়াড়রা পরিবারের সদস্যদের কাছে রাখতে পেরেছিলেন। পাকিস্তানের খেলোয়াড়রা পরিবারের সদস্যদের একই হোটেলে রাখার ব্যাপারে আগেই পিসিবির কাছে দাবি জানিয়ে রেখেছেন।
