পুষ্টিকথা : কলা

আপডেট : ০৯ মে ২০১৪, ২০:৪৭
কলার পুষ্টিগুণ বিবেচনা করে এর নাম দেয়া হয়েছে ‘ফ্রুট অব দ্যা ওয়াইজ’ অর্থাত্ ‘জ্ঞানের ফল’। কলাতে রয়েছে ভিটামিন এ, বি৬, সি, ডি, ও ই, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মত গুরুত্বপূর্ণ উপাদান। পটাশিয়াম মাংসপেশী তৈরীতে ও প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। ইহা স্নায়ু শক্তি বৃদ্ধি করে। কলাতে বিদ্যমান পটাশিয়াম উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের আশঙ্কা কমায়। কলা শুধু একটি পুষ্টিকর ফলই নয়, খাদ্যের পরিপূরক হিসেবেও কাজ করে। কলাতে রয়েছে সুক্রোজ, ফ্রুকটোজ ও গ্লুকোজের মতো তিনটি প্রাকৃতিক শর্করা যা আমাদের তাত্ক্ষণিক শক্তি যোগাতে সাহায্য করে।