বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষা বর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্স-এ শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমান তালিকা প্রকাশ এবং ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত বুধবার উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক ৮ মে প্রকাশিত মেধাক্রম অনুসারে পঞ্চম অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ১৫ মে ভর্তি নেয়া হবে। আসন শূন্য থাকা সাপেক্ষ ১৮ মে মেধাক্রম অনুসারে ৬ষ্ঠ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ওই তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ২০ মে ভর্তি নেয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।
