গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?
গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১। সংক্ষেপে উত্তরপত্রে লেখ :১ ´ ২০ = ২০
(১) গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?
(২) ভাজক, ভাগফল, ভাগশেষ ও ভাজ্যের মধ্যে সম্পর্কটি লেখ।
(৩) ৯টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?
(৪) দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত যোগ করলে যোগফল ২৪ হবে?
(৫) কোন সংখ্যার ৫ গুণের সাথে ৫ যোগ করলে ৭০ হবে?
(৬) ৫ + ৩ - ২ ৫ + ৫ - ২, খালি ঘরে সঠিক প্রতীক বসাও।
(৭) ১ কেন মৌলিক সংখ্যা নয়?
(৮) ১৫ = ৩ ´৫ এবং ২৫ = ৫ ´৫ হলে, ১৫ ও ২৫ এর গ.সা.গু কত?
(৯) একটি সাদা ফিতার অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল?
(১০) মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার সূত্রটি লেখ।
(১১) ০.৫৬¸৭ = ?
(১২) আবিদ ৭ দিনে ৯৮টি অঙ্কের সমাধান করলে সে প্রতিদিন গড়ে কয়টি করে অঙ্ক করে?
(১৩) বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
(১৪) ৮০ টাকার ১৫% = কত?
(১৫) ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত?
(১৬) ১০০০০ বর্গমিটারে কত হেক্টর?
(১৭) বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
(১৮) জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়?
(১৯) ৯ কে ট্যালি চিহ্নে প্রকাশ কর।
(২০) আসিফ নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন?
২। একটি ব্যবসায় ১৫ জন সমান অংশীদার। তারা বছরে ৮২৪৪০ টাকা লাভ করল।
(ক) প্রত্যেকে কত টাকা লাভ পেল? ২
(খ) প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত? ৩
(গ) প্রত্যেকের মাসিক ১০ টাকা বেশি লাভ হলে, ঐ ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হবে? ৩
অথবা,
৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা।
একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা।
(ক) সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ কর। ২
(খ) একটি টেবিলের মূল্য কত? ৩
(গ) একটি টেবিলের মূল্যে ৯৭টি আপেল পাওয়া গেলে ১টি আপেলের মূল্য কত? ৩
৩। তিনটি ঘণ্টা একত্রে বেজে ৯, ১২, ১৫ মিনিট পর পর বাজতে লাগল।
(ক) কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কী করতে হবে? ১
(খ) আবার কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে? ৩
(গ) যদি ঘণ্টাগুলো ৬, ৯ ও ১২ মিনিট পর পর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে? ৪
অথবা,
ফরহাদ তার বাগানের জন্য কিছু চারাগাছ ক্রয় করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০, ১২ ও ১৫টি চারা রোপণ করে তবে—
(ক) কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না? ৪
(খ) যদি চারার সংখ্যা ৬৮টি হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো? ২
(গ) যদি প্রতিক্ষেত্রে ২টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো? ২
৪। ৩ মিটার লম্বা একটি খুঁটির অংশ মাটিতে, অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে।
(ক) পানিতে খুুঁটির কতটুকু আছে? ২
(খ) মাটিতে ও পানিতে খুুঁটির কত মিটার আছে? ৩
(গ) পানির উপরে খুঁটির কত মিটার আছে? ৩
অথবা,
আশিকের জন্মদিনে তার বাবা ২৭০০ গ্রাম ওজনের ১টি কেক আনল। আশিক কেকটির অংশ বন্ধুদেরকে খাওয়াল। বাকি অংশ ২ ভাই এবং ১ বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল।
(ক) আশিক তার বন্ধুদেরকে কত গ্রাম কেক খাওয়াল? ২
(খ) ২ ভাই এবং ১ বোন একত্রে কেকটির কত অংশ পেল? ৩
(গ) ২ ভাই ও ১ বোনের প্রত্যেকে কেকটির কত অংশ পেল? ৩
৫। পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২১ বছর। মাতা ও তিন পুত্রের বয়সের গড় ১৮ বছর। মাতার বয়স ৩৬ বছর।
(ক) তিন পুত্রের বয়সের গড় কত? ৩
(খ) পিতার বয়স কত? ২
(গ) পিতা, মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত? ৩
অথবা,
পাঁচটি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সরকারি দলের ছয়জন ব্যাটসম্যানের রানের গড় ৭৬। চার জন বোলারের রানের গড় ২১।
(ক) একটি ম্যাচে ব্যাটসম্যানের মোট রান কত? ২
(খ) সিরিজে ব্যাটসম্যান ও বোলারদের সংগৃহীত মোট রান কত? ৩
(গ) একটি ম্যাচের খেলোয়াড়দের গড় রান কত? ৩
৬। একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য ১.৭ মিটার। প্রতি মিটার লোহার দণ্ডের ওজন ২৩০০ গ্রাম।
(ক) প্রতি মিটার লোহার দণ্ডের ওজন কত কেজি? ৩
(খ) লোহার দণ্ডটির ওজন কত কেজি? ২
(গ) এরূপ ১৫টি লোহার দণ্ডের ওজন কত কেজি? ৩
অথবা,
এক মিটার তারের ওজন ৩০০ গ্রাম। একটি তারের দৈর্ঘ্য ২.৪ মিটার।
(ক) সম্পূর্ণ তারটির ওজন কত? ২
(খ) তারের ওজন ১০ গ্রাম বেশি হলে তারের দৈর্ঘ্যের অর্ধেকের ওজন কত? ৩
(গ) তারের দৈর্ঘ্যের দ্বিগুণের ওজন কত? ৩
পরের অংশ আগামী মঙ্গলবার
