জাতীয় পার্টির (জাপা) আরেক আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ এমএ মতিন। গতকাল বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। এ আসনে জাপার বর্তমান এমপি ডা. মোঃ আককাছ আলী সরকার।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৯ আসনের জাপার এমপি জিয়াউদ্দিন আহমেদের (বাবলু) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা-১৭ আসনেও প্রার্থী তালিকায় ছিলেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। তবে আওয়ামী লীগ চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুক ও কাদের খানকে মনোনয়ন দিয়েছে । ঢাকা-১ আসনে জাপার সালমা ইসলামের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
