তাড়াশে ঋণ খেলাপী মামলার আসামি ৪শ’ কৃষক

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৬
তাড়াশ উপজেলার প্রায় ৪শ’ কৃষক পরিবারের উপর ব্যাংক ঋণের মামলার খড়গ ঝুলছে। তন্মধ্যে সোয়া ২শ’ মামলাই রয়েছে শস্য লোনের উপর। পক্ষকালের মধ্যে ধান কাটা শেষ হবে কিন্তু মামলার পরোয়ানা থাকায় অধিকাংশ মামলার আসামি গা ঢাকা দিয়ে রয়েছে। উপজেলার জনতা ব্যাংক ও কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার ৩৭৫ জন খেলাপী ঋণের আসামি। এর মধ্যে শস্য ঋণের আসামি হয়ে গা ঢাকা দিয়ে রয়েছে ২২২ জন কৃষক। জনতা ব্যাংক তাড়াশ ও বারুহাস শাখার মামলা সর্বাধিক। তাড়াশে ৯৪টি মামলার মধ্যে শস্য ঋণের আসামি রয়েছে ৪২ জন। বারুহাস শাখায় ৯৩টি মামলার মধ্যে ৬০টি রয়েছে কৃষি ঋণের মামলা। ধামাইচ শাখায় শস্য ঋণের কোন মামলা নেই বলে ব্যাংক সূত্র জানায়। তবে দীর্ঘদিন যাবত্ অগভীর নলকূপের ৪৪টি মামলা জগদ্দল পাথরের মতো ঝুলে আছে ৪৪ কৃষকের উপর। দোবিলা শাখায় ২৬টি শস্য ঋণের মামলা রয়েছে ২ বছর আগের। উপজেলার একমাত্র কৃষি ব্যাংকের ৯০টি সার্টিফিকেট মামলার ৫০টিই শস্য ঋণের বলে ব্যাংক ব্যবস্থাপক জানান।