গাজীপুরের কাশিমপুরস্থ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকালে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তি পেয়েছেন। রামপুরা থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি বুধবার আদালত থেকে জামিন পান। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, তার জামিনের কাগজপত্র বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় তাকে মুক্তি দেয়া হয়েছে। এ বছরের ২০ এপ্রিল তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
