মেটালিসটিক রাবার ইউনিটের অভাব
রেল ওয়াগণের গুরুত্বপূর্ণ ফিটিংস মেটালিসটিক রাবার ইউনিটের অভাবে ৩৫ কোটি টাকার রেল ওয়াগন পড়ে আছে। পার্বতীপুর রেল কারখানার একটি সূত্র জানায়, গত ১৯ বছর ধরে ১১৭ টি রেল ওয়াগন ইয়ার্ডে পড়ে থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ফিটিংস।
জানা গেছে, ৭ বছর আগে প্রথমে ভারত থেকে এবং পরে ইংল্যান্ড থেকে মেটালিসটিক ফিটিংস আনা হয়। ব্যবহারের অল্প কিছু দিনের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে। এর পর আর কোন উদ্যোগ নেয়া হয়নি। নির্ভরযোগ্য সুত্র জানায়, ওয়াগন ডিপোতে স্পেয়ার সরবরাহ স্টোর নেই। ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কবে নাগাদ ১১৭ টি ওয়াগন সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
