দিরাই সমাজসেবা অফিসে ফাটল

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৮
সুনামগঞ্জের দিরাই উপজেলা সমাজসেবা অফিস এখন নানা সমস্যায় জর্জরিত। পরে সমাজ সেবা অফিসের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা সমাজ সেবা অফিসের পুরনো বিল্ডিং-এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় কর্মকর্তা এবং কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে অফিসে কাজ করছে। ভবনটি নির্মাণের পর কখনও সংস্কার করা হয়নি, দিরাই উপজেলা সমাজ সেবা অফিসের মূলবিল্ডিং-এর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে, যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে এখন অফিসে কাজ করছে। এদিকে অফিস ভবনের নিকট পুকুর থাকায় অফিসের জায়গা ধীরে ধীরে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।