মির্জাপুরে ৯ বছর পর ছাত্রলীগের সম্মেলন ২৫ মে

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৯
৯ বছর পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গতকাল শুক্রবার ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম জানিয়েছেন। মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মাজাহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক আজাহার সিকদার জানান, ২০০৫ সালে সর্বশেষ মির্জাপুরে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। নানা প্রতিকূলতার কারণে গত ৯ বছরেও নতুন কমিটি গঠন করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইল-৭ আসনের বর্তমান সংসদ সদস্য ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন মির্জাপুরে ছাত্রলীগের উপজেলা শাখাসহ সকল শাখার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।