খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীতে শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী মহরম আলী গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, গোপনে খবর ছিল মহরম আলী আবারো মাদক বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে নেত্রকোনা আদালতে পাঠালে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।
