লালমোহনে বজ্রপাতে ননদ-ভাবী আহত

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৪৮

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে শনিবার সকালে বজ্রপাতে ননদ-ভাবী আহত হয়েছেন। আহতরা হলেন বগীরচর গ্রামের বশির আহমদের স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) এবং সেলিম উদ্দিনের স্ত্রী নিরু বেগম (২৮)।

পরিবারের সদস্যরা জানান, সকালে বৃষ্টির সময় তারা থালাবাসন ধোয়ার জন্য পুকুর ঘাটে যাচ্ছিলেন। এ সময় তাদের পায়ের পাতায় বজ্রপাতে আঘাত করে। এতে দুজনেরই পায়ের পাতা ঝলসে যায়।

লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী আবুল হোসেন জানান, আহতদের খিচুনি দেখা দেওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।