গৌরনদী : গয়নাঘাটা-গৌরনদী বন্দর পর্যন্ত ইটের তৈরি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সড়কটি দীর্ঘদিন যাবত্ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। অভিযোগ রয়েছে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতের জন্য স্থানীয় বাসিন্দারা পৌর কর্তৃপক্ষের কাছে বারবার তাগিদ দিয়েও ব্যর্থ হন। নিরুপায় হয়ে স্থানীয় ৩০ জন যুবক নিজ উদ্যোগে সড়কটি মেরামত করছেন -ইত্তেফাক
