পান চাষিদের ঘুম হারাম

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৬
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামের পানচাষিরা চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। আগুন লাগার আশংকায় প্রতিনিয়ত তাদের পান বরজ পাহারা দিতে বাধ্য হচ্ছেন। ফারাকপুর গ্রামের পানচাষিরা জানান, ঐ গ্রামের মৃত গোলাম রহমানের স্বামী পরিত্যক্তা কন্যা টুনুয়ারা খাতুন (৪২) কোন কারণ ছাড়াই এলাকার পানবরজে আগুন লাগিয়ে দিচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী শত চেষ্টা করেও কোন ব্যবস্থা নিতে পারেনি। উল্টো অভিযোগকারী পানচাষিকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে ফারাকপুর গ্রামের পানচাষি আব্দুস সালাম, শহিদুল ইসলাম, হামিদুল ইসলাম, হামেজদ্দিন, শাহাজুল ইসলামসহ ১০/১২ জন পানচাষির পান বরজে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফলে বাধ্য হয়ে দিনরাত পানবরজ পাহারা দিচ্ছে পানচাষিরা।