দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গতকাল শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সরকার, ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক, কবির হোসেন ও আব্দুল অদুদ সরকার প্রমুখ।
