আজ আফতাবী পীর সাহেবের ওরস শরীফ

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৮
রংপুর প্রতিনিধি আজ রবিবার হযরত মাওলানা শাহ্ মোঃ মুতী আহ্মাদ আফতাবী পীর সাহেব কেবলার ১৮তম বার্ষিক ওরস শরীফ রংপুর মহানগরীর আলমনগর এলাকার বরকাতিয়া খানকাহ্ শরীফে (ধলা পীর সাহেবের দরবার) অনুষ্ঠিত হবে। ফজরের নামাজ শেষে ওরস শরীফে খতম শরীফ, ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ যোহর ওরছ শরীফের খাছ দোয়া ও আখেরী মোনাজাত হবে।