ঈশ্বরদীতে দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৪৯

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে শনিবার সকালে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আলতাব হোসেন (৪৫) ও সাকিব হোসেন (২০)।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোনো ঘটনায় খুন হতে পারে বলে তিনি জানিয়েছেন। অপর নিহত সাকিব নানাবাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।