নীলফামারী সৈয়দপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি সংশ্লিষ্ট প্রকল্প এলাকা তদন্ত করে ওই সত্যতা শনাক্ত করেছে তদন্ত কর্মকর্তারা। তদন্তে কর্মসূচির তালিকায় একই পরিবারের একাধিক সদস্য, চাকরিজীবী, স্বচ্ছল ব্যক্তি এবং তালিকাভুক্ত ব্যক্তির অনুপস্থিতি শনাক্ত করে তদন্ত কর্মকর্তারা। ফলে এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রকল্পের সর্দারকে নোটিস দিয়ে সতর্ক করা হয়েছে। নোটিসে কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম না করতে বলা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্য এবং স্বচ্ছল ব্যক্তিদের নাম কর্তন করতে বলা হয়েছে এবং নীতিমালা অনুসরণ করে কর্মসূচির কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের তাগিদ দেয়া হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম জানান, প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত সত্যতা পাওয়া গেছে।
