কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ জামাল উদ্দিন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি দল গত শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার একটি সিএনজি পেট্রোল পাম্প এলাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ভ-১৩-৮২১৩) আটক করে এতে তল্লাশী চালায়। এসময় ওই প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জামাল উদ্দিনকে আটক করা হয়। ডিবি’র এসআই ইকবাল জানান, আটককৃত জামাল উদ্দিন সদর দক্ষিণ মডেল থানার ৩টি মাদক মামলার পলাতক আসামি এবং ৫শ’ বোতল ফেনসিডিল ঢাকায় পাচারকালে তাকে আটক করা হয়।
