মালখানগর ডিগ্রী কলেজের বার্ষিক মিলাদ মাহফিল

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৯
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা সিরাজদিখান উপজেলার মালখানগর ডিগ্রী কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও কলেজ বার্ষিকী “শুভ যাত্রার” মোড়ক উন্মোচন করা হয় গতকাল শনিবার সকালে। কলেজ বার্ষিকী সম্পাদনা করেন মোঃ সামসুল হক। কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।