বাঞ্ছারামপুরে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত আট

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৪৯

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুরের বাহেরচর গ্রামে শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ আটজন আহত হয়েছেন। তাদেরকে  বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মাইনউদ্দিন মিয়া একই গ্রামের মো. কালি মিয়ার জায়গায় বালু রেখে ব্যবসা করেন। মাইনউদ্দিন মিয়ার বালুর পানি প্রতিপক্ষ মো. ইউনুছ মিয়ার জমিতে গেলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।