বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সরদার, অভিভাবক সদস্য সুলতান হোসেন মোল্লা, অভিভাবক আশিকুল ইসলাম আজাদ, মাসুম শেরওয়ানী, মাকসুদা আলম মনি, আইরীন ইসলাম, রিনা প্রমুখ।
জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মোকলেছুর রহমান ওরফে মকে পুলিশ গ্রেফতার করেছে। সে মাদকের মামলার সাজাপ্রাপ্ত আসামি। গতকাল শনিবার ভোররাতে আক্কেলপুর থানার এসআই আরিফ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরনগর থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার নুরনগর গ্রামের ছেলে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একটি মাদকের মামলায় সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। শনিবার ভোর রাতে থাকে গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ
টাঙ্গাইল প্রতিনিধি \ স্বতন্ত্র বেতন কাঠামো, নিয়মিত পদোন্নতি, পূর্ণাঙ্গ উত্সব ও আবাসিক ভাতা এবং যোগ্য শিক্ষক কর্মচারিদের এমপিওভুক্তির দাবিতে গতকাল শনিবার কলেজ শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেন। কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক আজাহার আলী মিয়ার নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যাপক শহীদুর রহমান, এসএম আউয়াল, আনোয়ার হোসেন, ফারুকুর রহমান, বাবর আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
ধামরাইয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে সরকারের মেধা অন্বেষণ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভালুম এ, আর, খান স্কুল এন্ড কলেজে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা সজাগ ও এস ডি আই। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। অধ্যক্ষ এম, এ, জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি ছিলেন সজাগের পরিচালক আব্দুল মতিন এবং এসডি আই এর নির্বাহী পরিচালক মোঃ শামছুল হক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাজেট বিকেন্দ্রীকরণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি \ বাজেট বিকেন্দ্রীকরণের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে গতকাল শনিবার। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলন বান্দরবান জেলা কমিটির আহবায়ক অংচ মং মারমা, পাহাড়ী নেতা মংমং চাক, সাবেক প্রেসক্লাব সভাপতি বাদশা মিয়া মাস্টারসহ অন্যরা। বক্তারা বলেন, বাজেটকে বিকেন্দ্রীকরণ করতে হবে। যেখানে জাতীয় উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে।
কুমিল্লায় ডিজিটাল মেলার উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার দেবিদ্বারে ডিজিটাল মেলা-২০১৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের মিলনায়তনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী প্রমুখ।
উজিরপুরে কচা নদীতে ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের উজিরপুরের হারতায় কচা নদীর উপর ৩১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণের উদ্বোধন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। গতকাল শনিবার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন খানের সভাপতিত্বে ও মিন্টু মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ,বি,এম সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, বানারীপাড়া আ’লীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, হারতা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি নগেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
চাঁদপুরে গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর সদর উপজেলার গণফোরাম কমিটির সম্মেলন গতকাল শনিবার চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দেওয়ান সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।
কাউখালীতে মহিলা পরিষদের প্রশিক্ষণ কর্মশালা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রাম, পাড়া ও ইউনিয়ন শাখার সংগঠকদের নিয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহিলা পরিষদের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচীতে প্রশিক্ষক ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, প্রশিক্ষক সম্পাদক রাশিদা পারভীন, লিগ্যালএইড সম্পাদক শামিম আরা, কার্যনির্বাহী কমিটির সদস্য মমতা সিকদার, সংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহানুর বেগম।
নেত্রকোনায় ব্র্যাকের ত্রাণ সহায়তা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বারহাট্টাও মোহনগঞ্জে ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত ১৩৭টি পরিবারের মাঝে ব্র্যাক নেত্রকোনা অঞ্চলের উদ্যোগে গৃহনির্মাণের জন্য ৫ হাজার টাকা সমমানের ১৪ পিস করে ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল শনিবার নেত্রকোনা জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, ব্র্যাকের নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, আরএম টিইউপি মোঃ সাইদুর রহমান এবং আতাউর রহমান (ওটিইউপি) ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, গত সপ্তাহের ঝড়ে নেত্রকোনা জেলায় ১০ জন নিহত এবং ৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
রূপগঞ্জে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর গতকাল শনিবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করেছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সইফুল ইসলাম। বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, প্রশিক্ষণার্থী মাহমুদা বেগম প্রমুখ।
চাঁদপুরে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা
চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে গতকাল শনিবার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে এ বিদ্যালয়ের শিক্ষক দীপ্তি রানী চক্রবর্তী, আলহাজ্ব মোঃ সফিউল্লাহ ও বাবলী রায়কে বিদায় সংবর্ধনা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ।
রাজৈরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) হলরুমে গতকাল শনিবার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়। নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে স্বাস্থ্য ব্যবস্থাপনার সমস্যা, সমাধান ও করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মিয়া মোহাম্মদ নিয়াজ উদ্দিন, প্রধান প্রকৌশল (হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, সিভিল সার্জন ডাঃ নুরুজ্জামান আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ দিলিপ কুমার দাস ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন।
মিরসরাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবির হোসেন চৌধুরী। কলেজের অধ্যক্ষ নুরুল আবছার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। বিজ্ঞান মেলায় মোট ৪২টি প্রকল্প নিয়ে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় সিরিঞ্জ দিয়ে পানির সাহায্যে হাইড্রোলিক পদ্ধতিতে বুলডোজার তৈরি, হেলিকপ্টার ও বিমান তৈরি, টেলিগ্রাফ, রাডার পেরিস্কোপ, পানি বিশুদ্ধকরণ, সাবান তৈরি, হাতে তৈরি বৈদ্যুতিক মটরসহ বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়।
সারিয়াকান্দিতে ব্রিজ নির্মাণ উপলক্ষে মতবিনিময়
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দির ছাগলধরা-মাছিরপাড়া সড়কের বাঙালি নদীর উপর এলজিইডির বাস্তবায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০ মি: দৈর্ঘ্য অত্যাধুনিক গার্ডার ব্রীজ নির্মাণ উপলক্ষে গতকাল শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো: গাজীউল হক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান। এতে বক্তব্য রাখেন এলজিইডি বগুড়ার নির্বাহী নাইম উদ্দিন মিয়া, কাজের ঠিকাদার আবু ওবায়েদ খান, বোহাইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা টুকু, উপজেলা প্রকৌশলী শাহ মো: শহিদুল হক প্রমুখ।
ঝিনাইদহে সাইবার নিরাপত্তা বিষয়ে মতবিনিময়
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সাইবার ক্রাইম বিষয়ে ব্যাখ্যা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান। তিনি দেশ-বিদেশে সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করেন। মত বিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তা, বিচারক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্মসচিব বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন প্রমুখ।
নোয়াখালীতে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা
নোয়াখালী প্রতিনিধি \ নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্নসহ বিভিন্ন বিষয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। গতকাল শনিবার উপ-পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় ডিসি খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি, অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ গোলাম ফারুক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামসুল করিম বিশেষ অতিথি ছিলেন। কবিরহাট উপজেলা কর্মকর্তা ফারুক আবদুল্লাহর সঞ্চালনে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের একটি আমবাগান থেকে শনিবার দিবাগত রাত ৩ টায় অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, বিজিবির মনাকসা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের পুরাতন বারোরশিয়া বেড়িবাঁধের পূর্বদিকে ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্ল¬াশি করে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিস্তল, ম্যাগজিন, গুলি এবং ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
কালীগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গণিত ও কম্পিউটার বিষয়ের উপর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা ভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি বিষয়ের উপর একজন মেধাবী শিক্ষার্থী ৩টি বিষয়ে অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা।
নেত্রকোনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের চিকিত্সা প্রদান
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার কলমাকান্দায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এবং আহত প্রায় তিন হাজার পুরুষ, মহিলা ও শিশুকে বিনামূল্যে গতকাল শনিবার কলমাকান্দার সিধলী বাজারে চিকিত্সা সেবা প্রদান ও তাদেরকে ওষুধ প্রদান করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত প্রচেষ্টায় দিনব্যাপী ১২ জন চিকিত্সক রোগীদের চিকিত্সা প্রদান করেন। চিকিত্সকদের মধ্যে ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট অর্থপেডিক চিকিত্সক প্রফেসর ডা. আনোয়ারুল হক ছাড়াও ডা. অলিউল্লাহ, ডা. তানজিলা তাসলিমা মুনিরা, ডা. খালেদ রিয়াদ প্রমুখ।
সারিয়াকান্দিতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে মতবিনিময়
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দির দিঘলকান্দির প্রেম যমুনার ঘাটে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন উপলক্ষে গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া সেনানিবাসের কর্নেল মাহবুবুর রহমান পিএসসি, লে. কর্নেল ওয়াহিদুর রহমান, ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।
নবীনগরে মাদক বিরোধী মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কুমিল্লা সড়কে গতকাল শনিবার সকালে ১৯ কিলোমিটার দীর্ঘ মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিহরুল আহম্মদ, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, কৃষিবিদ শহিদুল হক প্রমুখ।
গাজীপুরে কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের সম্মেলন
গাজীপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন-সিবিএ গাজীপুর মুখ্য অঞ্চলের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার গাজীপুর শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, সংগঠনের গাজীপুর মুখ্য অঞ্চলের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিবিএ কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক এসএম হারিস আলম প্রমুখ। সম্মেলনে মোঃ ইব্রাহিম খলিলকে সভাপতি ও মো. আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন-সিবিএ গাজীপুর মুখ্য অঞ্চলের কমিটি গঠন করা হয়।
মাদারগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ মাদারগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ড. মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নাজমা পারভীন মুন্নী, বিদায়ী ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিরণ ও শামশাদ আরা রেবা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে গতকাল শনিবার ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী শফিউল আলম। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস, প্রোগ্রাম ম্যানেজার খন্দকার মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা বক্তব্য রাখেন।
ফুলবাড়িতে দুই দিনব্যাপী তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সমাপ্ত
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল শনিবার দুই দিনব্যাপী যুব মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’র উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মনিরুজ্জামান।
রামগঞ্জে সংসদ সদস্যকে সংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ রামগঞ্জ উপজেলার আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও ম্যানেজিং কমিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সংসদ সদস্য এম এ আউয়ালকে গতকাল শনিবার সংবর্ধনা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং দলের সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা যুবলীগ সহ-সভাপতি বশির আহম্মদ মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র বেলাল আহমেদ ও হেরা গ্রুপের চেয়ারম্যান শোহায়েব হোসেন সখা প্রমুখ।
মেহেরপুর খানা জরিপকারীদের প্রশিক্ষণ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি\ শিক্ষা কর্মকাণ্ডে সহায়তা ও গবেষণার জন্য মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানা জরিপকারী ভলান্টিয়ার ও সুপারভাইজারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শনিবার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনাখালী সাবেক ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মো. রেকাবউদ্দিন। বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, ওয়াচ সদস্য এবিএম একরামুল হক।
রামগতিতে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ রামগতি উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা মেলার উদ্বোধন করেন। মেলায় ২১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, গ্রামীণফোন এবং কম্পিউটার সেবাদানকারী প্রতিষ্ঠান ডায়নামিক কম্পিউটার অংশগ্রহণ করে। রামগতি ইউএনও মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন মেলা পরিদর্শন করেন।
দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিক সদস্যদের প্রশিক্ষণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকের ক্লিনিকভিত্তিক কমিটির সদস্য, কমিউনিটি হেল্থ প্রোভাইডার এবং স্বাস্থ্যকর্মীদের সতেজিকরণ প্রশিক্ষণ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জজ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ইউএনও তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নির্মল কুমার, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার প্রমুখ।
ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা আয়েশা-সামী কলেজ মিলনায়তনে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়েশা-সামী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেবা মণ্ডল। আলোচনায় অংশ নেন ইবি’র আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহজাহান মণ্ডল, মধুখালী সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ নির্মাণ কুমার মণ্ডল, নওয়াপাড়া হাজী আব্দুর রহমান আব্দুল করিম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান প্রমুখ।
ত্রিশালে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে ইসলামী একাডেমীর কৃতী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমএ হান্নান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান,উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মণ্ডল,সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন,পৌর জাতীয় পার্টির আহবায়ক ফজলুল হক,পৌর কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব,জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন কামাল,প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির বর্ধিত সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জেলা জাতীয় পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার । এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. এমএ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামল কুমার ঘোষ, রেজাউর রাজী স্বপন চৌধুরী, সালেকুল হক টুলু, পজিদুর রহমান, নূর ইসলাম নূরু, হাবিবুর রহমান, রাম কৃষ্ণ রায়, মমতাজুল মমতা, রায়হান, নবান আল মাহমুদ প্রমুখ।
তালায় মাতলামির দায়ে ইউপি সদস্যের কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় মদ পান করে মাতলামির দায়ে জয়নাল হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। জয়নাল হোসেন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নাল হোসেন শুক্রবার বিকালে মদ পান করে সরুলিয়া বাজারে মাতলামি করতে থাকলে তাকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
