ডোমারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫০

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমারের উত্তর কেতকীবাড়ি পাটোয়ারীপাড়া এলাকায় শনিবার দুপুরে বড় বোনের সঙ্গে ঝগড়া করে স্কুলছাত্রী তামান্না আক্তার টিয়া আত্মহত্যা করেছে। সে ওই এলাকার আইনুল ইসলাম লাবুর মেয়ে ও চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, ওইদিন বড় বোন এসএসসি পরীক্ষার্থী আয়শা সিদ্দিকা ময়নার সঙ্গে ছোট বোন তামান্না আক্তার টিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে তামান্না নিজ শোয়ার ঘরে ঢুকে ভিতর হতে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।