স্কুল মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৪৯
অবৈধ দখলদার থেকে নীলফামারী হাইস্কুল মাঠ রক্ষার দাবিতে গতকাল রবিবার সচেতন নাগরিক সমাজ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনে সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহিন, সাবেক ফুটবলার শওকত আলী টুলটুল, প্রফেসর নরেশ চন্দ্র রায়, অধ্যাপক মোস্তফা চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র, শিক্ষক ও খেলোয়াড় অংশ নেন। অপর দিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মোড়ে মোড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে শহরে ব্যাপক মাইকিং করা হয়েছে। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনিক অভিযান পরিচালনা করা হবে।