বিমানবন্দরে দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আটককৃতরা হলেন জাবেদা খাতুন ও জমিলা বেগম। গত শুক্রবার রাতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সৌদি আরবে যাবার চেষ্টা করলে ফ্লাইটে ওঠার আগে তাদের আটক করা হয়। এই দুই রোহিঙ্গা নারী বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ওমরাহ পালনের কথা বলে যাচ্ছিলেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বললে আটক করা হয়। জাবেদা নারায়ণগঞ্জ থেকে এবং জমিলা চট্টগ্রাম থেকে পাসপোর্ট করেছেন। পুলিশের ধারণা এই দুই নারীর স্বজন সৌদি আরবে আছেন, যারা আগেই সে দেশে গিয়েছেন।

এর আগে, গত ৩১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশ যাত্রার সময় চার রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন।