কয়রায় হরিণের মাংসসহ ১ জন গ্রেফতার
কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রায় ১ কেজি হরিণের মাংসসহ বাবলু (২৫) নামের ১ ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সে উপজেলার ২নং কয়রা গ্রামের হামিদ শেখের পুত্র। জানা গেছে, শনিবার রাতে ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আলাউদ্দীনের নেতৃত্বে বন বিভাগ অভিযান চালিয়ে মাংসসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে বন্য প্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুরে ফ্রিল্যান্সার টু ইন্টারপ্রিউনিয়ার লোগো উন্মোচন
মেহেরপুর প্রতিনিধি \ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ন্যায় মেহেরপুরে ফ্রিল্যান্সার টু ইন্টারপ্রিউনিয়ার লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন লোগো উন্মোচান করেন। ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব এনআই খান। সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ জেলার বিভিন্ন প্রান্তে কর্মরত ফ্রিল্যান্সাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খোকসায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
খোকসা, (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এ কে এম আসজাদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল লতিফ শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।
হোসেনপুর ইউএনও’র বিদায় সংবর্ধনা
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার সকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সহ-সভাপতি মো: হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, মোহনা টিভি ও সমকাল প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, সাংবাদিক নাজমুল হক ভুঁইয়া, মো:খায়রুল ইসলাম, মো:শামসুল হক, ওমর ফারুক জনি, কাওছার আহম্মেদ উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোহারে পুলিশ-সাংবাদিক মতবিনিময়
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার দোহার উপজেলায় থানা পুলিশ-সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নরেন্দ্র নাথ মন্ডল, ওসি তদন্ত মাহমুদুল হক, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান, অমিতাভ অপু, মো; কাজী সোহেল, মঞ্জুর খান, মাহবুবুর রহমান টিপু, অলি আহমেদ, বিপ্লব ঘোষ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে মরণোত্তর দাবি প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে আলমদীনা প্রকল্পের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেড মরোনোত্তর দাবি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকালে ঠাকুরগাঁও অফিসে গ্রাহক মৃত শাহজামানের স্ত্রীকে এ দাবি চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের ইনচার্জ ইকলিমা বেগম, ঠাকুরগাঁও অফিসের ইনচার্জ আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
কয়রায় বাঘের আক্রমণে নিহত পরিবারকে অনুদান
কয়রা (খুলনা) সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বাঘের আক্রমেন নিহত জালাল উদ্দিন গাজীর স্ত্রী জোসনা খাতুনের হাতে ১টি সেলাই মেশিন ও তার সরঞ্জাম কেনার জন্য নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে। গতকাল রবিবার কারিতাস কয়রা অফিসে এসকল অনুদান বিতরন কালে উপস্থিত ছিলেন কারিতাসের কয়রা মাঠ কর্মকর্তা মোঃ শামীম হাসান,ইউনিয়ন কো-অর্ডিনেটর আলোসিয়াস গাইন, ইউপি সদস্য মাহবুবুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ডামুড্যায় ব্রীজ নির্মাণ উদ্বোধন
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা \ গতকাল রবিবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কৃত বাস্তবায়িত ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি ও ডামুড্যা উপজেলার চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকতা মো. সায়েদুজ্জামান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার।
ব্রাহ্মণবাড়িয়ায় পিআইবির মহাপরিচালকের মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) জাকির হোসেন ও মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মোহাম্মদ আরজু, মো. সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, আবদুন নূর, আল আমীন শাহীন, সৈয়দ মোহাম্মদ আকরাম, মো. বাহারুল ইসলাম মোল্লা, মো. মনির হোসেন প্রমুখ।
পুটখালী সীমান্তে দুই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পুটখালী সীমান্ত ঘাট দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসার পর গতকাল রবিবার ভোর রাতে পুটখালী মসজিদ বাড়ি পোষ্ট থেকে নসিমন বোঝাই ২’ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিজিবির মসজিদ বাড়ি পোষ্ট থেকে ফেন্সিডিল বোঝাই নসিমনটি আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে গাড়িতে থাকা বস্তার ভিতর থেকে ২’হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য দেয়া হয়েছে ১৪ লাখ টাকা বলে বিজিবি জানায়।
গোপালগঞ্জে তথ্য-প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি উন্মোচন
গোপালগঞ্জ প্রতিনিধি \ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সার টু আন্ট্রাপ্রনর-এর উন্নয়ন কর্মসূচির লোগো উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্য জেলার মত গোপালগঞ্জ এ লোগের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র রেজাউল হক সিকদার রাজুসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা পরিষদে এমপিকে সংবর্ধনা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একাব্বর হোসেনকে গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুুরী, জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুমন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নাজির আহমেদ প্রমুখ।
দীঘিনালায় স্কুল পর্যায়ে ম্যাচ ক্যাম্পিং ট্রেনিং
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ দীঘিনালায় স্কুল পর্যায়ে দিনব্যাপী ম্যাচ ক্যাম্পিং ট্রেনিং গতকাল রবিবার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে স্কুল পর্যায়ে স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণের লক্ষ্যে এ ট্রেনিংয়ের আয়োজন করে স্থানীয় জাবারাং কল্যাণ সমিতি। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনসাল ইউনিভার্সেল-এর প্রজেক্ট অফিসার এন্টিনা চাকমা ও গঙ্গা বিজয় চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির তিলক জ্যোতি চাকমা, কিশলয় চাকমা। এতে উপস্থিত ছিলেন, পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বরণ বড়ুয়া ও সহকারী প্রধান শিক্ষক মুকুল কান্তি দেওয়ান।
সোনাতলায় রাবেয়া রহমান গার্লস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গতকাল রবিবার সোনাতলা উপজেলাধীন ‘বালুয়াহাট রাবেয়া রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে’ একতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান। পরে আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল মান্নান বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য পত্নী সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো, অধ্যক্ষ আব্দুল মালেন, প্রধান শিক্ষিকা মমতাজ সুলতানা, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।
ময়মনসিংহে দুদকের মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি \ গতকাল রবিবার ময়মনসিংহে জেলা প্রশাসন ও দুদকের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে দুদকের মহাপরিচালক ড. মো. শামসুর আরেফিন, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন বক্তব্য রাখেন। উন্মুক্ত আলোচনায় সাংবাদিক মীর গোলাম মুস্তফা, সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।
দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সভা
দোহার নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার ৯টি ইউনিয়নের কাজীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজীদের ভূমিকা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, নারী ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম, দোহার থানার ওসি নরেন্দ্র চন্দ্র সরকার, ওসি তদন্ত মাহমুদুল হক প্রমুখ।
শালবনের সহ-ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর ধামইরহাটের দু’শ বছরের পুরাতন আলতাদীঘি শালবনের সহ-ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামাজিক বনবিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র। আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ধামইরহাট বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের তীর্থজিত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাব্বের রহমান চীেধুরী মনা, সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ। পরে ২ বছর মেয়াদের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মুশফিকুর রহমান, সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান ফারুক নির্বাচিত হন।
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা\ “ন্যাশনাল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্ট্রাটেজি” প্রণয়নের লক্ষ্যে গতকাল রবিবার সিংগাইরে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নজিবুর রহমান খান এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিকেএমআই-এর প্রজেক্ট ডাইরেক্টর রেবেকা অরনলড, বিএইচই-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম, সিংগাইর কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো: নূরুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:শফিকুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গায় আশা’র শাখা প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ গতকাল রবিবার স্থানীয় জেলা কার্যালয়ে বেসরকারি সংগঠন আশা’র বিভিন্ন শাখা প্রধানদের এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আশা’র কার্যকর ব্র্যাঞ্চ ব্যবস্থাপনা ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ভিত্তিক কার্যাবলির উপর অংশগ্রহণকারী শাখা প্রধানদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন আশা’র চুয়াডাঙ্গা জেলা ব্যবস্থাপক নাছির উদ্দীন। আশা চুয়াডাঙ্গা জেলার ১৭টি শাখার ১৭ জন শাখা ব্যবস্থাপক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আদিতমারীতে ডলোচুনের উপর অভিজ্ঞতা বিনিময়
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ গতকাল রবিবার আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার আয়োজনে ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আওতায় ডলোচুন প্রয়োগ করে ভুট্টা, বাদাম, মরিচসহ বিভিন্ন ফসলের উপর অভিজ্ঞতা বিনিময় সফর করেছেন উপজেলার ১২ জন কৃষাণ-কৃষাণী। এসময় তারা ডলোচুনের প্রর্দশনী প্লট দেখে অভিভূত হন। আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার ব্যবস্থাপক (শস্য) সাব্বির আহম্মেদ তালুকতার, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন ও সিনিয়র মাঠ প্রশিক্ষক মতিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।
হোমনায় ইউএনওকে হিন্দু নেতাদের স্মারকলিপি
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার বাগশিতারামপুর গ্রামে হিন্দু বাড়ি-ঘর ভাংচুরের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চি?িহ্নত করে গ্রেফতার করে বিচারের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি দিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। গতকাল রবিবার ইউএনও আহমেদ জামিলের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়, সেক্রেটারী উত্পল কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা, হিন্দু নেতা তপন কুমার ভৌমিক, দিলীপ কুমার, বাদল চক্রবর্তী প্রমুখ।
দেবীগঞ্জে যুব ফোরামের নির্বাচন অনুষ্ঠিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন ফেডারেশনের অন্তর্ভুক্ত যুব ফোরামের সভাপতি ও সম্পাদক পদে বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ ফোরামের ফেডারেশন অফিসে রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রাপ্ত ভোটে আব্দুস সালাম সভাপতি ও মোঃ আতনান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। ৯ সদস্যের কমিটির মধ্যে অন্য ৭ জনকে বিভিন্ন পদে কমিটির অন্তর্ভুক্ত করা হয়। ফেডারেশন কমিটির সভাপতি ইমরানুল রহমান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় আরডিআরএস এর কর্মকর্তা ছোটন কুমার রায়সহ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে গতকাল রবিবার তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্ম-সচিব মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নোয়াখেরুল ইসলাম-এর সভাপত্বিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এফ এম এ আউয়াল, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাক, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আউয়াল, হযরত আলী চেয়ারম্যান প্রমুখ।
