নেত্রকোনা জেলা প্রথম বিভাগ ক্রিকেট লিগে সজল স্মৃতি সংসদ ৭ উইকেটে মজিদ স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার নেত্রকোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মজিদ স্মৃতি সংসদ নয় উইকেটে ১১৬ রান করে। জবাবে সজল স্মৃতি সংসদ ২০ ওভারে ৩ উইকেটে সংগ্রহটি ছাড়িয়ে যায়। এবারের ক্রিকেট লিগে ১২টি দল অংশ নেয়। নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট লীগ উপ-কমিটির আহ্বায়ক মুখলেছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, ফুটবল ফেডারেশনের সভাপতি সাইফ খান বিপ্লব এবং সাবেক সভাপতি কামাল আজাদ।
