মো. শাহাজাদা সরদার
পিরোজপুরের কাউখালী উপজেলার সমাজসেবক ও মুক্তিযোদ্ধা মো. শাহাজাদা সরদার (৬৩) হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। উপজেলার কাঠালিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গত শনিবার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজ্জাদ জহির ফারুক
গাইবান্ধার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহির ফারুক (৬৩) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গাইবান্ধা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৩ দিনব্যাপী শোক পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
