চট্টগ্রামে দুর্ধর্ষ দুই চোর গ্রেফতার

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫৫

চট্টগ্রাম অফিস

চুরির মামলা দায়েরের এক মাস পর দুর্ধর্ষ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নগরীতে বিভিন্ন সময়ে সংঘটিত শতাধিক চুরির ঘটনার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে নগরীর ইপিজেড থানার নিউমুরিং ও ডবলমুরিং থানার মিস্ত্রীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা দু’টি মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. খোকন (২৮) ও মো. রুবেল (৩০)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, গত ২৩ এপ্রিল সদরঘাট থানার কদমতলী শুকতারা টান্সপোর্ট অফিসে চুরির ঘটনা ঘটে। চোরের দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে অফিসে ঢুকে            নগদ পাঁচ লাখ ২৩ হাজার টাকা, প্রায় ৬ ভরি ওজনের চারটি স্বর্ণের চেইন, বিভিন্ন ব্যাংকের ২০টি চেকের            পাতা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলার এজাহারে উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ চোরদের ধরতে কাজ শুরু করে।