খুলনা অফিস
খুলনায় ২০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা পলাশ শিকদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর খালিশপুর বাস্তুহারা কলোনী থেকে তাকে আটক করা হয়। পলাশ খুলনা মহানগরীর খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, বাস্তুহারা কলোনীতে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে— এমন খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। এ সময় ২০ পিস ইয়াবাসহ পলাশ শিকদারকে আটক করা হয়।
