এইচপি সেবা ও ব্যবসায় আঞ্চলিক সেরার স্বীকৃতি পেল কম্পিউটার সোর্স

আপডেট : ১২ মে ২০১৪, ১৯:৪৫
এশিয়ার ইমার্জিং কান্ট্রি ও পাকিস্তান অঞ্চলে এইচপি এন্টারপ্রাইজ গ্রুপের সেবা ও কর্পোরেট ব্যবসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটি অর্জন করেছে এইচপি বেস্ট পারফরমেন্স অব টেকনলোজি সেলস এবং বেস্ট কর্পোরেট রিসেলার সম্মাননা। শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এইচপি এইসি অ্যান্ড পাকিস্তান পার্টনার সামিট ২০১৪ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফের হাতে পদক তুলে দেন এইচপির এশিয়া ইমার্জিং কান্ট্রিজ অ্যান্ড পাকিস্তানের জিএম এবং ম্যানেজিং ডিরেক্টর বিজয় বালান। ধারাবাহিকভাবে বাংলাদেশে এইচপির তথ্যপ্রযুক্তি সেবা ও ব্যবসায় সম্প্রসারণের স্বীকৃতি হিসাবে এই সম্মাননা পেয়েছে এই তথ্য ও প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানটি।