বিশ্বব্যাপী স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে খুব একটা সুপরিচিত নয় জিয়াওমি। কিন্তু চীনের এই স্মার্টফোন নির্মাতা স্বল্পমূল্যের স্মার্টফোন তৈরি করে দখল করে নিচ্ছে স্মার্টফোনের বাজার। চীনের বর্তমান স্মার্টফোনের বাজারে স্যামসাং আর লেনোভোর পরের স্থানটিই দখল করে নিয়েছে জিয়াওমি। গত বছরে তারা বিক্রি করেছে ১৮.৭ মিলিয়ন স্মার্টফোন। এ বছরে তাদের স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ৬০ মিলিয়ন এবং আগামী বছর ১০০ মিলিয়ন। কম দামে উচ্চ কনফিগারেশনের স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্যই সাফল্য লাভ করছে জিয়াওমি। বিশেষ করে এশিয়ার বাজারে কমদামী অ্যান্ড্রয়েডের চাহিদা রয়েছে বলে জিয়াওমি সফল হবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
