শুরু থেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করে বিশ্ব বাজার দখলে রেখেছে স্যামসাং। তবে এর পাশাপাশি নিজেদের মোবাইল অপারেটিং সিস্টেম টিজেন নিয়েও কাজ করে যাচ্ছে তারা। ওয়ালস্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, চলতি মাসে টিজেন অবমুক্ত করবে স্যামসাং। ভারত এবং রাশিয়ার বাজারে শুরু হবে এর বিক্রি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি নিয়ে আসবে স্যামসাং।
