জৈষ্ঠ্যের এই সময়ে বাজারে দেশি ফলগুলোর কাঁচাপাকা রূপ খুঁজে পাওয়া যায়। এর মধ্যে জাতীয় ফল কাঁঠাল তো থাকছেই। কাঁচা কাঁঠালের খাবারগুলো অনেকের কাছে একটু ভিন্ন ধারার মনে হলেও আমাদের দেশের অনেক অঞ্চলেই এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কাঁচা কাঠালের মজার কিছু রেসিপি নিয়ে এবারের আয়োজন
দা রু ণ সু স্বা দু কাঁ ঠা লে গ রু র মা ং স
উপকরণ :গরুর মাংস ১ কেজি, কাঁচা কাঁঠাল টুকরা ২ কাপ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, পেঁয়াজ কাটা ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, তেল ১ কাপ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো।
প্রণালি :প্রথমে গরুর মাংস ও কাঁঠাল কেটে মাঝারি টুকরা করে নিন। এবার সব মসলা ও তেল মাংসের সঙ্গে মেখে চুলায় বসান। ভালোভাবে কষানো হলে গরম পানি দিয়ে দিন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিন। ভালোভাবে কষানো হলে আবার একটু পানি দিয়ে রান্না করুন। মাখা মাখা হয়ে মাংসে তেল ওপরে উঠলে নামিয়ে নিন। পোলাও অথবা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
কাঁ চা কাঁ ঠা লে র প প ক র্ন
উপকরণ :কাঁচা কাঁঠালের সিদ্ধ কিমা ২ কাপ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪-৫টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, ময়দা আধা কাপ, গরম মসলা আধা চা চামচ, কর্ন ফ্লাওয়ার ২ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি :একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এরপর গরম তেলে পেঁয়াজুর মতো ছোট ছোট করে বাদামি করে ভেজে তুলতে হবে। এর পর বিট লবণ দিয়ে পরিবেশন করুন মচমচে মুখরোচক কাঁচা কাঁঠালের পপকর্ন।
কাঁ চা কাঁ ঠা লে র ভ র্তা
উপকরণ :কাঁচা কাঁঠাল বাটা ১ কাপ, পেঁয়াজের কুচি আধা কাপ, সরিষাবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, সরিষার তেল পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, হলুদ গুঁড়া সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চিমটি, লেবুর রস ১ চা চামচ ও লেবুর খোসা কুচি করা ১ চা চামচ।
প্রণালি :কাঁঠাল সেদ্ধ করে বেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন, এতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে কাঁঠাল বাটা দিয়ে নাড়তে হবে। মসলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে সরিষাবাটা ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। প্রয়োজনে হাত-ছিটা পানি দেওয়া যেতে পারে। নাড়তে নাড়তে যখন ভর্তা গোল হয়ে আসবে, তখন চিনি, লেবুর রস ও লেবুর খোসা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামাতে হবে। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
কাঁ চা কাঁ ঠা লে র চ প
উপকরণ :কাঁঠাল টুকরা করা ২ কাপ, পেঁয়াজ ৪টি, ছোলার ডাল আধা কাপ, আস্ত জিরা ১ চা চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, আস্ত শুকনো মরিচ ৮টি, রসুন কুচি ১ টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়ো ২ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ৩টি করে। ভাজার জন্য তেল ও লবণ পরিমাণমতো দিতে হবে।
প্রণালি :কাঁচা কাঁঠাল কেটে সামান্য হলুদ দিয়ে পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ডিম, কাবাব মসলা, কর্নফ্লাওয়ার ও তেল বাদে বাকি সব উপকরণ পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। গরম গরম পাটায় বেটে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাবের খামির তৈরি করতে হবে। যদি খামির বেশি নরম হয়, তবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে। সবশেষে কাবাবের আকার করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কাঁঠালের কাবাব।
