ফ্যাশন হাউস ভাসাবি বরাবরের মতো এবারও আয়োজন করেছে বৈশাখী লাইভ ফ্যাশন শো। গত ৮ এপ্রিল গুলশানে নিজস্ব শো-রুমে ফ্যাশন শোর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এসময় উপস্থিত ছিলেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামানসহ দেশি-বিদেশি মডেল, চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রীরা।
রাজু ও নাহিদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শোতে ভাসাভির বৈশাখী জুয়েলারি কালেকশনের পাশাপাশি তুলে ধরা হয় আবহমান বাংলার নানা রূপ ও পোশাক। বৈশাখী লাইভ ফ্যাশন শো প্রসঙ্গে ভাসিভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, ‘আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি পোশাক আর জুয়েলারির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালির
হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী এ
ফ্যাশন শো আয়োজন।’
