বাড়ির ছাদ যখন মরণ ফাঁদ

আপডেট : ১২ মে ২০১৪, ২২:১০
খেলার মাঠ বা উদ্যান পরিবেশের অন্যতম আবশ্যিক অনুষঙ্গ। মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়নে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ দনিয়া রসুলপুর পুরো এলাকাটা ঘুরলে শিশু-কিশোরদের বিনোদনের জন্য কোনো পার্ক বা খেলার মাঠ দেখতে পাওয়া যাবে না। খেলার মাঠ না থাকার কারণে অনেক শিশু-কিশোর প্রতিদিন ঝুঁকি নিয়ে বাড়ির ছাদে খেলাধুলা করছে। এই এলাকার বাড়ির ছাদগুলো যেন এক একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এস,এম হূদয় রহমান, রসুলপুর, দনিয়া, ঢাকা