মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা ওয়েবসাইটে দেয়া হোক

আপডেট : ১২ মে ২০১৪, ২২:১১
মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা এবং ওয়ারিশদের পরিচয় ওয়েবসাইটে না থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা হয়রানির শিকার হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুক্তিযোদ্ধাদের সনদপত্র যাচাই বাছাই করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠায় এবং সেই ফাইলে তদবির না থাকলে অন্ধকারে তলিয়ে যায়। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিয়ম অনুযায়ী উচ্চ হারে বেতন এবং সেমিস্টার ফি আদায় করতে থাকে। এ অবস্থায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ এই যে, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েব সাইটে দেওয়া হোক। মুরাদ হোসেন, ১৫৪ আহমদনগর, কমিশনার রোড, মিরপুর, ঢাকা