কৃষক মাঠ দিবস উপলক্ষে গত শুক্রবার সিলেটের জৈন্তাপুরের সাইট্রাস গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে কৃষকদের সিলেটে বিলুপ্তপ্রায় বারি তৈকর-১ ফলের চাষাবাদের কলাকৌশল নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
গাজীপুরের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অতিথি সিলেট অঞ্চলের কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খায়রুল আবরার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজমত উল্লাহ, সিলেট জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, জৈন্তাপুরের কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. আরিফুল হক, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ্ মো. লুত্ফুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ্ মো. লুত্ফুর রহমান স্বাগত বক্তব্য দেন।
ইমরান আহমেদ এমপি বলেন, সিলেট অঞ্চলের আদি ফল তৈকর বিলুপ্তির পথে। তিনি প্রত্যেক কৃষককে বাড়িতে অন্তত দুটি করে তৈকরের চারা রোপণের জন্য অনুরোধ করেন। এ ফলের চাষ বাড়িয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে তিনি জানান।
