আখাউড়ার শিশু নান্দাইলে উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৬
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ রবিবার রাতে রেলওয়ে স্টেশনের কাছে বাচ্চু মিয়ার বাড়ি থেকে আবুবক্কর মিয়া (৪) নামে এক অপহূত শিশুকে উদ্ধার করেছে। শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সতুরা শরীফ গ্রামের জামাল মিয়ার পুত্র। এ ঘটনায় জামাল মিয়া তার প্রথম পক্ষের স্ত্রী’র কয়েকজন আত্মীয়কে আসামি করে আদালতে মামলা করেন। শিশুটিকে উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে জামালকেও আটক করে। অপহরণ হওয়া পুত্রের সাথে মামলার বাদির একত্রে বসবাসের ঘটনায় পুলিশ ধারণা করছে অন্যকে ফাঁসাতে জামাল উদ্দিন শিশু অপহরণের ঘটনাটি সাজিয়েছে।