বিজিবি সদস্যদের অসৌজন্যমূলক আচরণ, হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী আমদানি-রপ্তানি বন্ধ রাখেন হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা। তবে দাবি পূরণ না হলে আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যের চালানের মেনিফেষ্টে বিজিবি’র স্বাক্ষরসহ সিলমোহর দেয়া, ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং আমদানিকৃত বৈধ পণ্য আটক করে খেয়ালখুশি মতো হয়রানিমূলক মামলা দিচ্ছে বিজিবি। বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হলেও কোন সুরাহা হচ্ছে না।
