গতকাল রবিবার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রজত জয়ন্তী উত্সব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত থেকে রজত জয়ন্তী উত্সবের উদ্বোধন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাশীদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহাব উদ্দিন আহম্মদ। বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, সহ-সভাপতি ও সদস্যবৃন্দ।
