নীলফামারীতে এক প্রতিবন্ধী শিশুকে গর্তে রেখে চিকিত্সার নামে অপচিকিত্সা দিয়ে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে তার পরিবার। স্থানীয় কবিরাজের চিকিত্সার পাশাপাশি চলছে মাটির গর্তে রেখে সুস্থ করার আপ্রাণ চেষ্টা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। ওই এলাকার রিকশা চালক রতন ঋষির মেয়ে নয়মী ঋষি (৫) জন্মের পর থেকে কথা বলতে পারে না, জন্ম থেকে সে নিজের পায়ে হাঁটতেও পারে না, ঋষির মা রঞ্জনা ঋষি জানান, নয়মীর এ সমস্যাগুলো জন্মের পর বুঝতে পারেনি অনেক ডাক্তার- কবিরাজের চিকিত্সা নিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। তাই এখন তাকে সুস্থ করতে অনেকটা বাধ্য হয়ে বাড়িতে গর্ত করে তাকে রাখা হয়েছে। নয়মীকে গর্তে দাঁড় করিয়ে রেখে তারা স্বামী- স্ত্রী কাজে যায়। এতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে তাদের বিশ্বাস।
