দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অমান্য করে নেত্রকোনা পৌর বিএনপিসহ বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম, অগঠনতান্ত্রিক ও আন্দোলনের ত্যাগী নির্যাতিত নেতাদের বাদ দিয়ে পছন্দের নেতাকর্মীদের দিয়ে কথিত পকেট কমিটি গঠনে নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা গতকাল সোমবার ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তারা, খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক হামলা মামলা কারা নির্যাতিত দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটে প্রতিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
