সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ মে ২০১৪, ২২:৩১
তালায় দুর্যোগ বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল সোমবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে দুর্যোগ সংক্রান্ত বিষয়ে কুইজ, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, গান, ছবি অংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাশ। এসময় সেভ দ্য চিলড্রেন এর মনিটরিং অফিসার তাসমিন আক্তার, প্রজেক্ট অফিসার আতিকুর রহমান, উত্তরণ চাইল্ড রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের মোতালেব হোসেন,আব্দুল লতিফ, শিরীন আরা পারভীন এবং রেজওয়ান উল্লাহসহ সংশ্লিষ্ট বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আড়াইহাজারে সুপারভাইজারদের প্রশিক্ষণ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ভোটার তালিক হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের প্রশিক্ষণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। প্রশিক্ষণ দেন আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক ও সদর নির্বাচন কর্মকর্তা তকদির আহম্মেদ প্রমুখ। জয়পুরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত জয়পুরহাট প্রতিনিধি \ নানা কর্মসূচি মধ্যদিয়ে জয়পুরহাটে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস। গতকাল সোমবার এ উপলক্ষে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু, সিভিল সার্জন ডাঃ আব্দুল কাদের খান, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নোমান চৌধুরী, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ জোবায়ের গালিব প্রমুখ। আড়াইহাজারে বিশ্ব নার্সেস ডে পালিত গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে বিশ্ব নার্সেস ডে পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাবলিক হেলথ নার্স মেরী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, টিএইচ ও ডাঃ আঃ হালিম সরকার, সিনিয়র স্টাফ নার্স রোকেয়া আক্তার ও ফরিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সিনিয়র স্টাফ নার্সগণ অংশ নেন। মেহেরপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা মেহেরপুর প্রতিনিধি \ দল গোছানোর তাগিদের মধ্যদিয়ে মেহেরপুর জেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। বিশেষ বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, কৃষিপণ্য ও বিপণন বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন ও সহদপ্তর সম্পাদক নাজমুল হক পানু। উপস্থিত ছিলেন কৃষকলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কালীগঞ্জে এম.সি.এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে গতকাল সোমবার মসলিন কটন মিল্স (এম.সি.এম) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক তাপস কুমার দাসের সভাপতিত্বে শিক্ষক ফজলুল হক মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, আব্দুর রহমান আরমান, মু. শহীদুল্লাহ, মাঈনউদ্দিন আকন্দ, তৈয়বুর রহমান প্রমুখ। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বটিয়াঘাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন গতকাল সোমবার বটিয়াঘাটা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, কলেজ অধ্যক্ষ অমিতেষ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম। মেলায় ১৬টি স্টল অংশগ্রহণ করে। গফরগাঁওয়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে গতকাল সোমবার দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ। মেলায় ২০টি স্টলে অনলাইন কুইজ প্রতিযোগিতা, অনলাইন ব্যাংকিং, আউট সোর্সিং বিষয়ক সেমিনার, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস, অনলাইনে কৃষি, স্বাস্থ্য বিষয়ক তথ্যসহ তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। মির্জাপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক বিশ্ব নার্স দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালিত হয়েছে। কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজের ছাত্রীরা হাতে মোমবাতি জ্বেলে একটি শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটা, মোমবাতি প্রজ্বলন, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজের প্রিন্সপাল সিস্টার রিনা ক্রুস, ভাইস প্রিন্সিপাল শেফালি সরকার, শিক্ষক শিউলী গোমেজ, অনিমা পোদ্দার, আরতি সাহা, শামিমা খাতুন, মহসিনা খাতুন ও সুষমা সরকার প্রমুখ। আন্তর্জাতিক নার্স দিবসে মেহেরপুরে শোভাযাত্রা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার, সিনিয়র স্টাফ নার্স লাইলি বিলকিস, আজিরনসহ জেলার ডাক্তার ও নার্সরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটির আয়োজন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর। মধুখালীতে তিনদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার উদ্বুদ্ধকরণে ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়। গতকাল সোমবার জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান-এর সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মিনা মাসুদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হাজি গোলাম মুনসুর নান্নু, উপজেলা সহকারী কমিশনার মো. আসলাম উদ্দিন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আদিতমারীতে মুগ ডালের উপর মাঠ দিবস আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার আয়োজনে ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আওতায় ডলোচুন ব্যবহার করে মুগ ডাল চাষের উপর মাঠ দিবস গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ডলোচুন প্রয়োগ করে ৩০ থেকে ৪০ শতাংশ ফলন বেশি পাবেন বলে আশা করছেন কৃষক শুকজান বেগম। অনুষ্ঠিত মাঠ দিবসে ফেডারেশন চেয়ারম্যান এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কৃষক শুকজান বেগম, আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ তালুকদার, মাঠ প্রশিক্ষক মতিউর রহমান প্রমুখ। দৌলতপুরে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকা থেকে ৫০ বোতন ফেনসিডিলসহ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানা পুলিশ জানায়, গত রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়া এলাকার নুরাল আলীর ছেলে লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় লিটনের শোবার ঘর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ লিটনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কুলিয়ারচরে ডিজিটাল মেলা উদ্বোধন কুলিয়ারচর(কিশোরগঞ্জ)সংবাদদাতা \ কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেছবাহ্ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক রফিক উদ্দিন, সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও দ্রুততম সময়ে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই কার্যক্রম চালু করা হয়। মেলান্দহে ভোটার হালনাগাদ শীর্ষক কর্মশালা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ভোটার তালিকা হালনাগাদকরণ শীর্ষক এক দিনের কর্মশালা সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহাব উদ্দিন খান উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল আলম জানান, ১১টি ইউনিয়ন ১টি পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ করতে জেলা নির্বাচন অফিসার মোশারফ হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্দু চাকলাদার, সরিষাবাড়ি নির্বাচন অফিসার আজহারুল ইসলাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। দিনাজপুরে আশা’র উন্নয়ন কর্মশালা স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর জেলার আয়োজনে আশা’র কর্মী ও কর্মসূচির মান উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার কর্মশালায় জেলার সকল ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার ও ডিস্ট্রিক্ট ম্যানেজারসহ ৫০ জন অংশ নেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ও আশার অপারেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফয়জার রহমান। অনুষ্ঠানে আশা দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মির্জা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, আশা’র ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স মোঃ গোলাম মোস্তফা, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অপারেশন ডিভিশন মোঃ আলী আজগর ভুঁইয়া, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিল্লুর বারি প্রমুখ। কালীগঞ্জে মত্স্য দপ্তরের অবহিতকরণ সভা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালীগঞ্জে মত্স্য অধিদপ্তর কর্তৃক ‘জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের’ আওতায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র তৈরির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কালীগঞ্জ উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। উপজেলা মত্স্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, সমবায় অফিসার নাসিমা শাহিন, পল্লী উন্নয়ন অফিসার লুত্ফুন্নাহার লতা, ইউপি চেয়ারম্যান খাইরুল আলমসহ উপজেলার মত্স্যজীবীবৃন্দ। আড়াইহাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা এই টাকা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে ৫ হাজার করে টাকা দেয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা রইস উদ্দিন মুকুল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গোপালদী বাজারে ২৮ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন ব্যবসায়ীর আগুলে পুড়ে ব্যাপক ক্ষতি হয়। বাহুবল এইচআইভি ও এইড্স বিষয়ক কর্মশালা বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা \ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গতকাল সোমবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এইচআইভি ও এইড্স প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতারা অংশ নেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এম সোলায়মান খান- এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বিদুর কান্তি সাহা। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন রাশিদুল আলম চাঁদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক আয়োজিত কমপ্লেক্স হল রুমে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপনের আলোচনা সভা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ শুকুর মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডাক্তার মলয় কুমার রায়, স্যানেটরী ইন্সপেক্টর শহিদুল ইসলাম, নার্স ফজলুল হক সরকার, সেতারা বেগম, শিউলি বেগম, সাবিনা ইয়াসমিন, শিরিনা আক্তার, রিতা রানী মণ্ডল, রোজিনা, খাতিজা বেগম, আফরুজা, ফাতেমা আক্তার ও আঞ্জুমানারা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রমিকদল নেতা বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হান্নান মিয়াকে সংগঠনের শৃংখলা বিরোধী ও পরিপন্থী কাজের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি আখাউড়া উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা না করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা করে সংগঠনের শৃংখলা বিরোধী কাজ করায় আখাউড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাছির স্বাক্ষরিত এক পত্রে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কুড়িগ্রামে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু কুড়িগ্রাম প্রতিনিধি \ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের আয়োজনে সোমবার কুড়িগ্রামে সাংবাদিকতায় ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। প্রশিক্ষক হিসেবে রয়েছেন- পিআইবির প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি, মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ। কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শফি খান, আহসান হাবিব নীলু প্রমুখ। মানিকগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১০মে- ১২মে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম.পি। অনুষ্ঠানের শেষ দিন ১২মে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি জেপি’র পক্ষ থেকে ডিজিটাল স্টল পরিদর্শন করেন জাতীয় পার্টি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জেপি’র সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক বাবু অজিত কুমার রায়, জেলা জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক এ.কে আজাদ, দৌলতপুর উপজেলার জেপি’র সাধারণ সম্পাদক সালমান খান, প্রতাপ চন্দ্র রায়- সহকারী শিক্ষক, তাহমিনা আক্তার, ফারহানা আফরিন ইফা, জ্ঞানেন্দ্র নাথ ঘোষ, মজিবর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ। অভয়নগরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গা গেট বাজার নামক স্থানে রবিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারে বিশিষ্ট মুদি ব্যবসায়ী রনি স্টোরের সেলস রিপ্রেজেন্টটিভ গৌতম পালকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। জানা গেছে, গৌতম পাল বসুন্দিয়া এলাকায় নছিমুনে মালামাল সরবরাহ করে নওয়াপাড়ায় ফেরার পথে উক্ত স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওতপেতে থাকা ২টি মোটর সাইকেলে ৫ জন ছিনতাইকারী তাদের গাড়ির গতি রোধ করে। পরে তারা গৌতামকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটর সাইকেলে তুলে এ আর সিমেন্ট ফ্যাক্টরির কাছে নিয়ে ছুরি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তাকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত গৌতম পাল চলিশিয়া গ্রামের তারাপদ পালের ছেলে। জয়পুরহাটে বিদ্যুত্, গ্যাস ও পানি ব্যবহার বিষয়ক সেমিনার জয়পুরহাট প্রতিনিধি \ বিদ্যুত্, গ্যাস ও পানি ব্যবহার সাশ্রয় করার জন্য গ্রীন বিল্ডিং টেকনোলজি সম্পর্কে সকলের মাঝে সচেতনতা করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে গতকাল সোমবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রফিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম ও প্রযুক্তি বিভাগের সফট্ওয়ার ইঞ্জিনিয়ার রিয়াজ আশরাফ আবেদিন। নওগাঁয় সাংবাদিকদের সাথে অবহিতকরণ কর্মশালা নওগাঁ প্রতিনিধি \ ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে নওগাঁয় সাংবাদিকদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজনীন হোসেন। গতকাল সোমবার জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. কুস্তরী আমিনা কুইন এর সভাপতিত্বে জেলা পঃ পঃ সহকারী পরিচালক রেজাউর রহমান খান, শিশু স্বাস্থ্য মেডিক্যাল অফিসার ডাঃ এম এইচ এম মাহফুজুল আলম, অধিদপ্তরের কল্যাণ কর্মকর্তা খোরশেদ আলম, মহাদেবপুর উপজেলার কর্মকর্তা মোঃ আলাউদ্দিন পস্তুখ বক্তব্য রাখেন। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা চুয়াডাঙ্গা প্রতিনিধি \ গতকাল সোমবার স্থানীয় ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রক কর্মসূচি, চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন ডাঃ রতন কুমার সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের স্থানীয় ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন, বিএমএ জেলা সভাপতি ডাঃ মার্টিন হিরোক চৌধুরী, ডাঃ শাহাদত্ হোসেন, চুয়াডাঙ্গা হাসপাতালের আরএমও ডাঃ মাসুদ রানা ও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম। উজিরপুরে বিএন খান কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন উজিরপুর (বরিশাল) সংবাদদাতা\ গতকাল সোমবার বরিশালের উজিরপুরে আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। পরে অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম আবুল বাশার, বিএন খান কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান খান, আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মজিদ সিকদার বাচ্চু, ম্যানেজিং কমিটির সদস্য আমীর হোসেন মিয়া প্রমুখ। কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেফতার কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় আশিকুর রহমান নামের এক যুবককে গত রবিবার রাতে নগরীর অশোকতলা থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর অশোকতলা এলাকার বিসিক মোড়ে অভিযান চালায়। এসময় আশিকুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ জানান, গ্রেফতারকৃত আশিকুর রহমানের কাছ থেকে দেশিয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। সে জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের জয়নাল আবদীনের পুত্র।