সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম গতকাল সোমবার প্রকৌশলীদের সাথে নগরীর জলাবদ্ধতা নিয়ে বৈঠক করেন। বৈঠকে মেয়র গত রবিবার ভারী বর্ষণে নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি নগরীর ৪১টি ওয়ার্ডে বিগত ৪ বছরে জলাবদ্ধতা নিরসনে পরিচালিত খাল থেকে মাটি আবর্জনা উত্তোলন, দেয়ালপ্রাচীর নির্মাণ ও তলা পাকাকরণ, নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং এ সকল কর্মকাণ্ডে ব্যয়িত অর্থের বিষয়ে প্রত্যেকের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
