কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৫২
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে গত ১৩ মে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এয়ারহোস্টেস/কেবিনক্রুদের মধ্যে সনদপত্র বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) কেএম নজিব, পরিচালক, প্রসাশন। অন্যান্য অতিথিদের মধ্যে গ্রুপ ক্যাপ্টেন রেজাউর রহমান, নভো এয়ার; শাহীন রেজা, রিজিওনাল ম্যানেজার, এডেক্সেল (ইউকে) প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী এবং কলেজ ও শিক্ষাক্রম সম্পর্কে তথ্যভিত্তিক মূল্যবান বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল স্কোয়াড্রন লিডার (অব.) কাজী মফিজুল ইসলাম। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে তাদের কর্মজীবনের অবদানস্বরূপ কলেজ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।