দেড় মাসে অফিস আইপ্যাডের ডাউনলোড ২৭ মিলিয়ন

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৫২
মাত্র দেড় মাসেই আইপ্যাডের জন্য তৈরি অফিস অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে ২৭ মিলিয়নেরও বেশি। মাইক্রোসফটের জনপ্রিয় অফিস প্যাকেজের এই আইপ্যাড সংস্করণের জন্য আইপ্যাড ব্যবহারকারীরা যে সাগ্রহে অপেক্ষা করছিলেন, সেটা এই ডাউনলোডের পরিমাণ থেকে সহজেই অনুমেয়। আইপ্যাডের জন্য তৈরি অফিসের এই বিনামূল্যের সংস্করণে রয়েছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট। এগুলোর উচ্চ পর্যায়ের ফিচার ব্যবহারের জন্য অবশ্য অফিস ৩৬৫-এ সাবস্ক্রিপশন করতে হয়। সাবস্ক্রিপশন প্যাকেজের গ্রাহকের সংখ্যা অবশ্য মাইক্রোসফট জানায়নি। তবে এই অফিস সংস্করণের জনপ্রিয়তায় এটি এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যে ১১তম জনপ্রিয় অ্যাপসের স্থানটি দখল করে নিতে সমর্থ হয়েছে। বিশ্বের ১০৯টি দেশেই এর অবস্থান শীর্ষ ১০০ অ্যাপসের মধ্যেই রয়েছে। আইপ্যাডে অফিসের এই জনপ্রিয়তা মাইক্রোসফটের জন্য সুখকর নিশ্চয়।